বাসসের সঙ্গে জুলাই গণহত্যার বিচার নিয়ে আলাপকালে

চলতি মাসে একাধিক তদন্ত প্রতিবেদন, এরপর একে একে বিচার: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ‘জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার একাধিক তদন্ত প্রতিবেদন এ মাসের মধ্যে চলে আসবে। এরপর আনুষ্ঠানিক বিচার শুরু হলে তার কয়েক মাসের মধ্যেই মামলা অনুযায়ী একে একে বিচার শেষ হবে বলে আশা করছি।’

শুক্রবার (৭ জানুয়ারি) বাসসের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘কোনও শাসকগোষ্ঠী এ রকম ঘৃণ্য কোনও অপরাধ করার দুঃসাহস যাতে না দেখায় সে জন্য নিরপেক্ষতার সঙ্গে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে ও দক্ষতার সঙ্গে পালনে সচেষ্ট।’ এই বিচারের আন্তর্জাতিক মান বজায় রাখার পাশাপাশি দ্রুততম সময়ে যেন এই বিচার সম্পন্ন হয় সে আশাও ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর।

তিনি বলেন, ‘যে সকল অপরাধীর বিচার ট্রাইব্যুনালে চলছে তাদের প্রচুর টাকাপয়সা। বিগত সরকারের সময়ে নানা উপায়ে তারা বিপুল অর্থ হাতিয়েছে। দেশে-বিদেশে প্রোপাগান্ডার মাধ্যমে তারা এই বিচারটা বিতর্কিত করার জন্য নানামুখী প্রচেষ্টা চালাচ্ছে। দেশের ১৮ কোটি জনগণ ও ছাত্র-জনতা তাদের প্রোপাগান্ডা রুখে দেবে, আমরা এ প্রত্যাশা করছি।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক মানের বিচার কার্যক্রম চলবে। তার উপযোগী করে ট্রাইব্যুনাল ভবনকে প্রস্তুত করা হয়েছে। ভবনটি সংস্কারের আগে অনেকটাই জরাজীর্ণ ছিল।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন বরাবর এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক অভিযোগ জমা পড়েছে। আর ১৭টি মামলায় ১১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। যাদের মধ্যে ৩৫ জন কারাগারে রয়েছেন। ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে ১৪ জন প্রসিকিউটর ও ১৭ জন তদন্তকারী কর্মকর্তা যুক্ত রয়েছেন বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
মানবতাবিরোধী অপরাধসাবেক মন্ত্রী ফরহাদের তদন্ত প্রতিবেদন দাখিল ৯ আগস্ট 
মানবতাবিরোধী অপরাধসাবেক এসপি আনিসুরসহ আট আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ১৬ জুন 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম