গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে ডাকটিকিট অবমুক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৬

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’ এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন। 

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। 

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটটিতে। 

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলনকালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলনকারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছিল— যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান