আওয়ামী লীগের দুটি অস্ত্র, মিথ্যাচার আর অপপ্রচার: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ভারত চায় এই ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে। এছাড়াও আওয়ামী লীগ প্রতিনিয়ত মিথ্যাচার, অপপ্রচার ও কুৎসা করে যাচ্ছে। আওয়ামী লীগের দুটি অস্ত্র হচ্ছে মিথ্যাচার আর অপপ্রচার।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চলছে। এর মধ্যেই ট্রাইব্যুনালে ৩০০টি অভিযোগ ও ১৬টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। তার মধ্যে চারটি মামলার তদন্তকাজ ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর অভিযোগপত্র গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করা হবে। আর ঈদুল ফিতরের পর এপ্রিলে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আগামী অক্টোবরের মধ্যে ৩ থেকে ৪টি মামলার রায় দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা এসব মামলার আসামি।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনালে একেকটি মামলার বিচারে আড়াই বছর সময় লেগেছিল। তবে বর্তমানে এত সময় লাগবে না। অনেক কম সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হবে। গণহত্যার দ্রুত বিচারের জন্য প্রসিকিউশন টিম দিন-রাত কাজ করে যাচ্ছে।

সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হয়ে যাবে। আর ৩টি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় প্রত্যাহার করা সম্ভব হচ্ছে না।

আইন উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের আমলের ১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে এক হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এর মধ্যে ৫৩টি মামলা আজকালের মধ্যে প্রত্যাহার হবে।

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম