বাংলাদেশের সংস্কার কাজে বিশ্বব্যাংকের সহায়তা পুনর্ব্যক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। সাক্ষাৎকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডায় বিশ্বব্যাংকের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।  

তারা বিশ্বব্যাংকের অর্থায়ন, সুশাসন এবং কর প্রশাসন, ডিজিটালাইজেশন সংস্কারসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

এ সময় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাংক কর নীতি ও প্রশাসন, সরকারি ক্রয় ও পরিসংখ্যানসহ স্বচ্ছতা ও সুশাসন উন্নয়নে জরুরি কিছু সংস্কারে বাংলাদেশকে সহায়তা করছে।

রাইজার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সরকার ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। এসব সংস্কার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অখণ্ডতার প্রতি জনগণ ও ব্যবসায়ীদের আস্থা জোরদার করার মাধ্যমে ভবিষ্যতের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি স্থাপনে সহায়তা করবে।

তিনি রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও সুশাসন উন্নত করতে কর প্রশাসন ও করনীতি পৃথকীকরণের আহ্বান জানান। 

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, কর ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র কর্তৃপক্ষ হওয়া উচিত জাতীয় সংসদ। 

প্রধান উপদেষ্টা সম্প্রতি ছয়টি প্রধান কমিশনের সুপারিশকৃত সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সুবিধার্থে একটি ঐকমত্য কমিশন গঠনের কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর জুলাই সনদে সই করবেন, যা অন্তর্বর্তী সরকার এবং পরে রাজনৈতিক সরকার দ্বারা বাস্তবায়িত হবে। 

রাইজার সরকারি ক্রয় ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য-উপাত্তের মান উন্নয়নে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেন, যা সুষ্ঠু নীতি নির্ধারণের জন্য অপরিহার্য বলে মনে করেন তিনি।

বৈঠকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিবরণসহ একটি শক্তিশালী ডিজিটাইজেশন এজেন্ডার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। রাইজার বলেন, যেসব দেশে শক্তিশালী ডিজিটাল শনাক্তকরণ অবকাঠামো রয়েছে তাদের সঙ্গে বিশ্বব্যাংক ঢাকাকে সংযোগ স্থাপনে সহায়তা করতে পারে।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান