বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে: সংস্কৃতি উপদেষ্টা

জবি প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৯

অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন উপদেষ্টা।

ওই পোস্টে উপদেষ্টা লেখেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে। 

সবাইকে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরও লেখেন, পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য— এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন শতাব্দী ভব নামে এক লেখক। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেওয়া হয় তাকে। এ সময় প্রকাশ্যে লেখককে ক্ষমা চাইতে হয়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। যদিও পরবর্তী সময়ে বাংলা একাডেমি স্টল খুলে দেওয়ার কথা জানালেও আজ বিকালে সেই স্টল বন্ধ থাকতে দেখা যায়।

এঘটনায় তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়ে বাংলা একাডেমির সচিব ও বই মেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা বলেন, গতকালের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে। তারপর আমরা একটি সিদ্ধান্তে আসবো।

/এমকেএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের