বাংলাদেশ প্রশ্নে ট্রাম্প-মোদি আলাপের বিষয়ে জানালেন বিক্রম মিশ্রি

ললিত কে ঝা, ওয়াশিংটন (পিটিআই)
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং ভারত কীভাবে পরিস্থিতি দেখছে সে সম্পর্কে তার মতামত এবং উদ্বেগের কথা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন। হোয়াইট হাউজে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পরে সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি একথা জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীলভাবে সম্পর্ক বজায় রাখতে পারবো। কিন্তু পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ রয়েছে এবং প্রধানমন্ত্রী সেই মতামত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিয়েছেন।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন ডিসি পৌঁছান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা লাভের পর দুই নেতার মধ্যে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছিল প্রথম বৈঠক। বৈঠকের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য অধীরভাবে অপেক্ষা করছি।

দ্বিপাক্ষিক বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে প্রশ্ন করেন। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত থাকা, সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরোসের (জর্জ সোরোসের ছেলে) বৈঠক এবং বাংলাদেশ নিয়ে তার চিন্তা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেটের এখানে কোনও ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন...। বস্তুত আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো।’ পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন ট্রাম্প।

/ইউআই/আরকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী