রোজায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে ব্যবস্থা: বিদ্যুৎ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৮

আসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির (সেলসিয়াস) নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ডিসিদের সঙ্গে সড়ক মেরামত, বিদ্যুৎ, জ্বালানি ও রেলের বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। আমি জেলা প্রশাসকের কাছে তুলে ধরেছি— আমাদের সম্পদের সীমাবদ্ধতা। আমরা একটা খাদের মধ্যে অর্থনীতিকে পেয়েছি। ২০২১ সালে রিজার্ভ ছিল ৪২ বিলিয়ন ডলার। এসে পেয়েছি ২০ বিলিয়ন, বাকি সব অর্থ পাচার হয়ে গেছে।

রমজান মাসে লোডশেডিংয়ের বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে জানিয়ে তিনি বলেন, আসলে বিদ্যুৎ অনেক খাতে অপচয় হয়, তা রোধ করার চেষ্টা চলছে। সেচের জন্য ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত লাগে। এছাড়াও রমজান মাসে মসজিদে তারাবির নামাজের পর ফ্যান লাইট বন্ধ করে না। সে বিষয়ে মসজিদের ইমাম-মুয়াজ্জিনকে জানানো হবে।

সচিবালয় থেকেই বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে বিদ্যুৎ উপদেষ্টা বলেন, বাড়ি ঘরে অযথা ফ্যান লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় করা যাবে না। রমজান মাসে যেন বিদ্যুৎ অপচয় না হয়, সেজন্য বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম কাজ করবে। যারা নিয়ম মানবে না আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের