বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৮

চলতি বছরে বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী। ৫০ বছরের এই সম্পর্ক যথাযথভাবে উদযাপন করা হবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওমানে ইন্ডিয়ান ওশেন কনফারেন্সের সাইডলাইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আলবুসাইদির সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেনের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই দুই দেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সন্তোষ প্রকাশ করেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী যথাযথভাবে উদযাপন উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তার ওমানি প্রতিপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র উপদেষ্টা ডাক্তার, প্রকৌশলী, আইটি পেশাদার এবং নার্সের মতো বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ওমান সরকারের বিবেচনার জন্য অনুরোধ করেন। তিনি জ্বালানি খাতে সহযোগিতা কামনা করেন।

তৌহিদ হোসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান আল মুরাইখির সঙ্গে বৈঠক করেছেন। তিনি কাতারে প্রচুর সংখ্যক বাংলাদেশি প্রবাসীর আতিথেয়তার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান। তিনি সম্ভাব্য নিয়োগের জন্য পেশাদারদের সঙ্গে দেখা করতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি কাতারের বিনিয়োগকেও স্বাগত জানান এবং উভয় পক্ষই বিনিয়োগের খাত চিহ্নিত করতে কাতারের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সফরের গুরুত্ব তুলে ধরেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্পের হুমকির পর ওমানের সঙ্গে হরমুজ নিয়ে ইরানের ‘ফলপ্রসূ’ আলোচনা
ট্রাম্পের হুমকির মুখে ওমানের পাশে দাঁড়ানোর ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী