সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৮

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’— স্লোগানে আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। ক্যাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এদিকে, কমডেকার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ স্কাউটমের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠেয় এই ক্যাম্পে সারা দেশ থেকে ৪ হাজার রোভার স্কাউট, ১৫শ স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ৬ হাজার মানুষের জনসমাগম ঘটবে।

কমডেকা সূত্রে জানা গেছে, সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবে। প্রতিটি দলের থাকবে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এছাড়া দেড় হাজারেরও বেশি থাকবে স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। ইতোমধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনও দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশের স্কাউটসের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দফতর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিল।

খবর: বাসস

/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী