অনেক প্রতিষ্ঠানেই বিল্ডিং আছে, সেবা নেই: উপদেষ্টা আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩১

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) প্রসঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে শুধু টিটিসি না; (এমন অনেক সংস্থারই) বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারী আছে সেবা নেই। এটা আমার গত ৬ মাসের অভিজ্ঞতা, আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সেখানে ভালো কিছু করার জন্য।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘শিক্ষার্থীরা এসএসসি-এইচএসসি পাস করার পর কয়েক মাস সময় পায়। তখন যেন তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসা হয়।’

ডিসিরা সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যারা বিদেশে যেতে চান, তাদের সবার যেন ডাটাবেজ করা হয়। প্রশিক্ষণ যারা নিয়েছে শুধু তাদের না, তাদের ডাটাবেজ আমাদের আছে। উনাদের মতো আমরাও ভাবছি যে, বিদেশে যারা যেতে চায় অচিরেই তাদের ডাটাবেজ করা শুরু হবে। জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আরও বেশি সচেতনতার তৈরির কথা বলেছেন। সরকারি যে রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল সেটিকে আরও জোরদার করার কথা ডিসিরা বলেছেন। আমাদের কাছে শুনে এটা ভালো লেগেছে যে এটা আসলে আমরাও ভাবছি।’

বৈঠকে আলোচনার মধ্যে ছিল, জেলা পর্যায়ে টিটিসিগুলোতে বোয়েসেল-এর সেল স্থাপন ও জনশক্তি রফতানিতে এর ভূমিকা শক্তিশালীকরণ, প্রবাসীদের সম্পত্তি সুরক্ষার জন্য প্রবাসী সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড চালু করা, সংশ্লিষ্ট জেলা পর্যায়ে বিদেশগামী নাগরিকদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন আয়োজন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি