মুক্তিযুদ্ধের পর সংবাদমাধ্যম এমন স্বাধীনতা উপভোগ করেনি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৬ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে গণমাধ্যম স্বাধীন। গত ৫৩ বছরে স্বাধীনতার পর গণমাধ্যমে এত বেশি স্বাধীনতা কেউ কোনও দিন এনজয় করেননি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) একটি প্রতিবেদন নিয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের সাংবাদিকরা নানা ধরনের হুমকি ও মারধরের সম্মুখীন হচ্ছেন, এ সম্পর্কে তারা জানেন কিনা? জবাবে শফিকুল আলম বলেন, আমরা যেকোনও প্রতিবেদনকে সাধুবাদ জানাই। কিন্তু কথা হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পাই যে বিচ্ছিন্ন দু-একটি ঘটনাকে সামনে রেখে অনেক ধরনের কমেন্ট করা হয়। তিনি সিপিজেকে আহ্বান জানিয়ে বলেন, গণমাধ্যমে স্বাধীনতার প্রকৃত অবস্থাটা কী তারা যেন বাংলাদেশে এসে দেখে যায়।

তিনি দাবি করেন, বাংলাদেশে এখন গণমাধ্যম স্বাধীন, সাংবাদিকরা যে স্বাধীনতা ভোগ করছেন, গত ৫৩ বছরে ১৯৭১ সালের পর এত বেশি স্বাধীনতা কেউ এনজয় করেননি। কেউ বলতে পারবেন না আমরা কোনও পত্রিকাকে রিপোর্ট নামিয়ে ফেলতে বলেছি। কেউ বলতে পারবেন না আমরা কাউকে হুমকি দিয়েছি, কাউকে প্রভাবিত করেছি বা চাপ দিয়েছি, এমন কোনও ঘটনা হয়নি।

কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা বিচ্ছিন্নভাবে আক্রমণের শিকার হয়েছেন। সেসব বিষয়ে আমরা পুলিশকে দিয়ে তদন্ত করিয়েছি। আমরা দেখেছি, কিছু কিছু বিষয়ে সাংবাদিকরা অভিযোগ দায়ের করতে চান না।

তিনি বলেন, আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সাংবাদিকতা করবেন, তারা সব ধরনের প্রতিবেদন করবেন। সেই প্রতিবেদন যদি আমাদের বিপক্ষেও হয়, মোস্ট ওয়েলকাম। আমরা সবার ফ্রিডমে বিশ্বাসী।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বশেষ খবর
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?