দুই দশকের ইতিহাসের সমাপ্তি, বন্ধ হচ্ছে স্কাইপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ মে ২০২৫, ১০:১০আপডেট : ০৫ মে ২০২৫, ১০:১০

এক সময় ভিডিও কলিং মানেই ছিল স্কাইপে। তবে ব্যক্তিগত ও কর্পোরেট যোগাযোগের প্রধান মাধ্যম এই অ্যাপ্লিকেশনটি ধীরে ধীরে জনপ্রিয়তা হারাতে থাকে। মাইক্রোসফট একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম স্কাইপে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আরও আগেই। অবশেষে আজ (৫ মে) আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপে। 

২০০৩ সালে চালু হওয়া স্কাইপে ছিল প্রথম দিকের ভয়েস ও ভিডিও কলিং প্ল্যাটফর্ম, যেটি ব্যবহার করতেন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ। ২০১১ সালে মাইক্রোসফট ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে কিনে নিলে, এটি আরও বিস্তৃত ব্যবহারকারীর দখলে চলে আসে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে প্রযুক্তির ভাষা, এসেছে জুম, গুগল মিট, টিমসসহ নানা প্ল্যাটফর্ম। আর এতেই ক্রমেই পিছিয়ে পড়ে স্কাইপে।

বন্ধ করে দেওয়ার ঘোষণার পর থেকেই স্কাইপের সব কার্যক্রম ধীরে ধীরে মাইক্রোসফট টিমসে স্থানান্তর করা হয়। স্কাইপে বন্ধ হয়ে গেলেও তাই ব্যবহারকারীরা তাদের আগের সব সুবিধা টিমসের মাধ্যমেই পাবেন। স্থানান্তরের প্রক্রিয়া সহজ করতে স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টের তথ্য দিয়েই মাইক্রোসফট টিমসে বিনা খরচে লগইন করতে পারবেন। এতে আগের মতোই ব্যক্তিগত ও গ্রুপ কল, বার্তা আদান-প্রদান, ফাইল শেয়ারিংসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ