এবার ইলন মাস্ককে চিঠি লিখলেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে চিঠি লিখেছেন। গত ১৯ ফেব্রুয়ারি ইলন মাস্ককে চিঠি পাঠান বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে ড. ইউনূস ইলন মাস্ককে বাংলাদেশ সফরের এবং ৯০ দিনের মধ্যে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালুর আমন্ত্রণ জানিয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ সহযোগিতা অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে আরও অগ্রগতির লক্ষ্যে স্পেসএক্স, টেসলা এবং এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভিডিও কলে একটি বিস্তৃত আলোচনা করেন।

প্রেস উইং জানায়, ১৯ ফেব্রুয়ারি মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন,  বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা এই শীর্ষস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে অন্যতম।

চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা উন্নত ভবিষ্যতের জন্য পারস্পরিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে একসঙ্গে কাজ করি।

চিঠিতে বলা হয়, স্টারলিংক-এর কানেক্টিভিটি বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে যুক্ত করা হলে তা বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবসমাজ, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ওপর রূপান্তরমূলক প্রভাব ফেলবে।

প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে এই সেবা চালু করতে স্টারলিংককে প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে তার স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয়ের জন্য উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে নির্দেশ দেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম