পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি প্রধান উপদেষ্টার কার্যালয় পদত্যাগের পর সাংবাদিকদের নিজেই এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

এসময় নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা

এসময় তিনি বলেন, ‘আমি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছি। একই সঙ্গে অন্যান্য যেসব কমিটির সঙ্গে যুক্ত ছিলাম সেখান থেকেও আজকে পদত্যাগ করেছি।’

উপদেষ্টা পরিষদের তার স্থলে কে দায়িত্ব নেবেন, এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘পরবর্তী সময়ে দায়িত্ব কে নেবেন, সেটি ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে।’ 

সরকারি প্রটোকল ছাড়া যমুনা থেকে বেরিয়ে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে। নাহিদ ইসলাম এই দলের নেতৃত্ব দেবেন বলে গুঞ্জন রয়েছে। আর সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলেও কিছু দিন ধরেই আলোচনা চলছিল। আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে, সেখানে যুক্ত হওয়ার অভিপ্রায় আছে বলেও জানান বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই নেতা।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
গুম-খুনের বিচার দাবি, ১১ দলের সমাবেশে সরকারকে কঠোর বার্তা
‘শুধু জাইমা নয়, যেকোনও নারীর বিরুদ্ধে নোংরা কথা সরকার সহ্য করবে না’
উনি বর্ণবাদী আচরণ করেছেন: নাহিদ
সর্বশেষ খবর
মার্কিন হামলা শান্তি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন: ইরান
মার্কিন হামলা শান্তি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন: ইরান
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
নতুন মার্কিন পাসপোর্ট উন্মোচন, কী থাকছে জানালেন ট্রাম্প
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!
সর্বাধিক পঠিত
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
‘ব্যবস্থা না নিলে এমপি পদ থেকে পদত্যাগ করবো’
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ