৭ খুনের মামলা

সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে ফের আবেদন বিবাদী পক্ষের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ১৩:৪০আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৩:৪০

সাত খুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখতে ষষ্ঠবারের মতো আবেদন করেছেন মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ।

সোমবার সকালে নির্ধারিত সাক্ষ্যগ্রহণের দিন এ দুইজনের আইনজীবীরা সাক্ষ্যগ্রহণ স্থগিত করার আবেদন করেন। তবে আদালত এ ব্যাপারে কোনও আদেশ দেননি। এর আগে পাঁচবার এ দুইজনের পক্ষে সময়ের আবেদন করা হয়। সর্বশেষ গত ১৪ মার্চ তাদের পক্ষে সময় আবেদন করা হয়।

এদিকে, সকাল সাড়ে ১০টা থেকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত ২৩ আসামির উপস্থিতিতে সাক্ষীদের কয়েকজনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়।

সোমবার সাত খুনের একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে শুনানির শুরুতে আদালতে তারেক সাঈদ ও নূর হোসেনের পক্ষে আইনজীবীরা আদালতকে জানান, সাত খুন মামলা বাতিল ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটের নিষ্পত্তি এখনও হয়নি। তাই এখন বাদীকে (সেলিনা ইসলাম বিউটি) ও এ দুইজনের (তারেক সাঈদ ও নূর হোসেন) পক্ষে জেরা করা যাচ্ছে না। সময় প্রয়োজন।

সাত খুনের ঘটনায় গ্রেফতার রয়েছেন ২৩ জন। পলাতক ১২ জন। সাত খুনের ঘটনায় দুই মামলায় অভিন্ন সাক্ষী ১২৭ জন। এ কারণে উভয় মামলার সাক্ষীদের একইসঙ্গে জেরা করা হয়।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে