তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

‘বাসসকে দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৫, ১৮:৫২আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৯:৪২

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) অন্তত দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে। এর জন্য বাসসকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বাংলাদেশ সংবাদ সংস্থার কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এসব কথা বলেন।

দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মাহফুজ আলম বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে বাসসকে কাজ করতে হবে। এর জন্য তিনি বাসসে কর্মরত কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতাসহ সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। জনগণকে সেবা করাই সরকারের মূল কাজ। তিনি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদসহ বাসসের কর্মকর্তা, সম্পাদক ও  সংবাদদাতারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মব-স্টারদের হিরো বানানো হয়েছে’
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের