বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করার তাগিদ তথ্য উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৫, ২০:৫৮আপডেট : ১২ মার্চ ২০২৫, ২০:৫৮

শ্রোতার চাহিদা অনুযায়ী বেতারের অনুষ্ঠানকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (১২ই মার্চ) আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এমন তাগিদ দেন।

বেতারের শ্রোতা জরিপের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, ‘বেতার এখনও জনগণের তথ্য, শিক্ষা ও বিনোদনের অন্যতম উৎস হিসেবে কাজ করছে।’

বেতারের পুরাতন অনুষ্ঠান সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, বেতারের পুরাতন অনুষ্ঠানগুলো অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে ক্যাটালগ আকারে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি শ্রোতা চাহিদা বিবেচনা করে পুরাতন অনুষ্ঠান পুনঃপ্রচার করতে হবে।

উপদেষ্টা বেতারের অনুষ্ঠানের মানোন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং বেতারকে তরুণ প্রজন্মের নিকট প্রাসঙ্গিক করে তুলতে বেতারের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ, অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মু. আনোয়ার হোসেন মৃধা, প্রধান প্রকৌশলী মুনীর আহমদ-সহ বেতারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও এবং মাস্টার কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাংলা ট্রিবিউনের ভূমিকা উল্লেখযোগ্য: তথ্যমন্ত্রী
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি