বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মার্চ ২০২৫, ২০:০৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০০:৪৪

বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও সফররত জাতিসংঘ মহাসচিব এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।  

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার সফর ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করার চেয়েও বেশি কিছু করবে। তার সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আমাদের সফল সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্রে উত্তরণে সহায়তা করবেন।’

তিনি আরও বলেন, ‘মহাসচিব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যা কিছু প্রয়োজন, তা করবেন এবং বাংলাদেশের জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন।’

/এসএসজেড/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অতিরিক্ত দাবির’ অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম