ভারতের পুশইন বন্ধে কনস্যুলার সংলাপের চিন্তা করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৮:৫৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৮:৫৪

ভারতের পুশইন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার পাঁচ জনের বেশি মানুষকে ভারত পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে। বিভিন্ন ধাপে ভারতকে চিঠি পাঠিয়েও এটি বন্ধ করা যাচ্ছে না। এই অবস্থায় ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপ করার বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘কনস্যুলার সংলাপ হতে পারে। অনেকদিন হয়নি। যেহেতু এখন একটি ইস্যু আছে এবং আমরা সমাধান চাই, সেজন্য হতে পারে।’

আমরা সাবস্ট্যানটিভ একটি চিঠি পাঠাবো যেটাতে কিছু পদ্ধতির কথা আমরা আরেকবার উল্লেখ করবো। একটি মেকানিজম আছে কনস্যুলার আলাপ-আলোচনার — আমরা সেটি ব্যবহার করার চেষ্টা করবো বলে তিনি জানান।

পুশইন বিষয়ে তিনি বলেন, ‘পুশইন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে এবং সেটি ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয় আসলে। এটি নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান হচ্ছে। আমরা বলেছি যে প্রত্যেককে যেন নিয়ে যাওয়া হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে যে অনেক কেস আটকে আছে এবং সেগুলো তোমরা ঠিক মতো করছো না। আমরা পরীক্ষা করে দেখেছি যে আসলে খুব দীর্ঘদিনের তালিকার মধ্যে আছে একটি সংখ্যা এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে তাদের তালিকা অনুযায়ী অনেককে আমরা নিয়েছিও। কাজেই দুপক্ষের বক্তব্য থাকতে পারে এখানে। কনস্যুলার ইস্যু নিয়ে আমাদের একটি মেকানিজম আছে। সেটিকে ব্যবহার করে ওই জিনিষকে আমরা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি কিনা, সেই চেষ্টা করছি। আমরা আজকে অথবা আগামীকাল একটি কিছু দেবো। আমরা চাই যে নিয়মের মধ্যে এ বিষয়টি হোক। নিয়মের বাইরে যেন না যায়।’

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী