ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৬:১৭আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৭:২১

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এই সাত মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে। সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।’

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘চীনে প্রধান উপদেষ্টার সফর একটি ঐতিহাসিক সফর হচ্ছে। চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে— আম, কাঁঠাল ও পেয়ারা। আমরা আশ করছি চীনে রফতানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের এই বাজার আরও উন্মুক্ত হবে আমাদের জন্য। কাঁঠালও পছন্দ করেন চীনারা, এটিও আমরা আশা করি খুব বড় আকারে রফতানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রফতানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়, সেটি বজায় রাখতে তারা আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে। এর ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রফেসর ইউনূস চাচ্ছেন—চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্যসেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা। এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এটার জন্য বিশেষ একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা চাই, স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।’

সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসেই, অথবা প্রধান উপদেষ্টার চীন সফর শেষে জমা হবে। ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাডহক কমিটি ছিল। সেগুলো পরিবর্তন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই সার্চ কমিটির জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। আজকে চিঠির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।  

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের