জুলাই গণঅভ্যুত্থানে আহতরা দেশের কৃতী সন্তান: সেনাপ্রধান 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ মার্চ ২০২৫, ২০:১৪আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:২৩

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই আন্দোলনে আহতরা যেন কখনও মনোবল না হারায়, সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। রবিবার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই আহতদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে এ পর্যন্ত ৪ হাজার ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই সহায়তা কার্যক্রম এখনও চলমান। আহতদের আর্থিক সহায়তা দিতেও কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছেন।

জুলাই আন্দোলনে আহতদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জাতির কৃতী সন্তান। আমরা আপনাদের পাশে আছি সবসময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। 

ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকেরা অংশগ্রহণ করেন। এছাড়াও, অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। 

আইএসপিআর আরও জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে আজ পর্যন্ত দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার শেষ করা হয়েছে। বর্তমানে ঢাকা সেনানিবাসের সিএমএইচে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

/জেইউ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের