৮৭ শতাংশ শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই ফাউন্ডেশন

ঢাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০২৫, ১৪:১১আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৪:১১

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহীদদের মধ্য ৮৭ দশমিক ১৩ শতাংশ শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় গত বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে। তখন থেকে এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দিতে পেরেছি, যা মোট শহীদ পরিবারের ৮৭ দশমিক ১৩ শতাংশ। আর আইনি জটিলতায় ১০০ জন শহীদ পরিবারের সহায়তা আটকে রয়েছে।

স্নিগ্ধ বলেন, আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। আহত ও শহীদ পরিবারের জন্য দেওয়া সরকারি ফান্ডের মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আরেক কার্যনির্বাহী সদস্য বলেন, আর্থিক সহায়তার বাইরের আহত ও শহীদ পরিবারের জন্য আমরা নানামুখী প্রকল্প হাতে নিয়েছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, যাতে আহতদের কোনও কাজের ব্যবস্থা করা যায়। আমরা চেষ্টা করছি, শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা, ভোকেশনাল ট্রেইনিংয়ের মাধ্যমে আহতদের কোনোভাবে কর্মক্ষম করা যায় কিনা। আমাদের নানা পরিকল্পনা রয়েছে।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে