গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল: উপদেষ্টা মাহফুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৫, ১৯:৪০আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৯:৪০

গুম ও খুন ছিল রাজনৈতিক সিদ্ধান্ত, যা বাস্তবায়নের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, “এগুলো করার জন্য পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন সংস্থাকে আদেশ দেওয়া হয়েছিল।”

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মায়ের ডাকের আয়োজনে গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “গোটা দেশজুড়ে ‘আয়নাঘর’ নামে নির্যাতন কেন্দ্রের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। অনেককে ভারতে পাচার করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ভারতীয় জেলেও পাওয়া গেছে।”

তিনি আরও জানান, গুমের সঠিক পরিসংখ্যান নেই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা তৈরির কাজ চলছে। তার ভাষায়, “বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের শিকার হয়েছে।”

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না

আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকে ভারতে অবস্থান করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা এখনও ভারত থেকে চক্রান্ত করছে। আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না।”

গুম-খুনের শিকার পরিবারের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো— এটাই আমাদের অঙ্গীকার। গণতান্ত্রিক অভিযাত্রা সফল করতে হবে এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পথ রুদ্ধ করতে হবে।”

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

মাহফুজ আলম বলেন, “বাংলাদেশে যাতে আর গুম, খুন ও নিপীড়নের সংস্কৃতি ফিরে না আসে, সেটি নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার ধ্বংস করে দেওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন, “হাসিনা এবং তার সহযোগীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। গুম কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।”

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ পুরো দেশটাকে আয়নাঘরে পরিণত করেছিল। আমরা আসলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি।”

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দুঃখজনকভাবে ভারত হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিচ্ছে। শোনা যাচ্ছে, প্রায় এক লাখ আওয়ামী লীগ সন্ত্রাসী ভারতে আশ্রয় নিয়েছে।”

/এবি/এমএস/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
‘লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মব-স্টারদের হিরো বানানো হয়েছে’
কাকে সতর্ক করলেন মাহফুজ আলম 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের