গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৫, ১৭:২২আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৮:০৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সরকার বলিষ্ঠ ভূমিকা রাখবে।

বুধবার (২ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহীদদের ঋণ কখনও শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তাদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।

মাহফুজ আলম বলেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহীদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহীদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। শহীদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ, বিশেষ করে রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনও ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনদের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে।

/এসআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের