যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অ্যালেক্স এন ওং বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। দুই কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।
যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ৭৩ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার সংস্থান নিশ্চিত করেছে। রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে বড় ত্রাণদাতা দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটি ২০১৭ সাল থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার দিয়েছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে।
এছাড়া যুক্তরাষ্ট্র জুলাই মাসের গণঅভ্যুত্থান থেকে বাংলাদেশের নারী প্রতিবাদী নেতাদের মর্যাদাপূর্ণ মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দিয়ে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।









