সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করলো বিমসটেক

বাংলা ট্রিবিউন ডেস্ক 
০৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৪

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে বাস্তব এবং ফলাফলমুখী সহযোগিতার ওপর জোর দিয়েছেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মন্ত্রীরা বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের একদিন আগে বিমসটেকের সাত সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন। এর আগে সকালে পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক সংযোগ বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেক সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রী পর্যায়ের বৈঠকের বক্তব্যে সম্মিলিত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেছেন পররাষ্ট্র উপদেষ্টা।

তিনি বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) কার্যকর বাস্তবায়নের মাধ্যমে আন্তঃআঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করার পরামর্শ দেন।

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ১২ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয় নেওয়ার বিষয়টি বৈঠকে তোলেন তৌহিদ হোসেন এবং তাদের নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে, বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের জন্য খসড়া অস্থায়ী এজেন্ডা এবং শীর্ষ সম্মেলন ঘোষণার খসড়াও চূড়ান্ত করেন। যা আগামীকাল অনুষ্ঠেয় আসন্ন শীর্ষ সম্মেলনে বিবেচনা করা হবে। সূত্র: বাসস

/এমকেএইচ/
সম্পর্কিত
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের