বিমসটেককে তারুণ্যের উৎসব আয়োজনের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ এপ্রিল ২০২৫, ১৭:১৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১৭:১৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সদস্য দেশগুলোর তরুণ ছেলে-মেয়েদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে ‘ইয়ুথ ফেস্টিভ্যাল’ আয়োজনের উদ্যোগ নিতে বিমসটেক সচিবালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রফেসর ইউনূস ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের শেষে নতুন বিমসটেক চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পরপরই মহাসচিব ইন্দ্র মণি পান্ডেকে এই নির্দেশনা দেন। ভারতের সাবেক কূটনীতিক ইন্দ্র মণি সম্মেলন শেষে সংস্থার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

দুই বছর পর ঢাকায় বিমসটেকের পরবর্তী শীর্ষ সম্মেলনের সময় ইন্দ্র মণিকে একটি পৃথক যুব সমাবেশ নিশ্চিত করতে বলেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘বিমসটেক নেতারা যখন মিলিত হবেন, তখন তরুণদের জন্য আমাদের আলাদা বৈঠক করা উচিত। এটি সদস্য দেশগুলোর তরুণদের একত্রিত করবে। এছাড়াও, বিমসটেকের একটি যুব উৎসব করা উচিত যেখানে প্রতিটি দেশ তাদের ভূমিকা পালন করবে এবং একটি দেশ নেতৃত্ব দেবে। যুব উৎসব আবার তরুণ-তরুণীদের একত্রিত করবে।’

ইন্দ্র মণি এই ধারণাগুলোকে স্বাগত জানিয়েছেন এবং সেগুলো নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘এগুলো চমৎকার আইডিয়া। আমরা আমাদের পূর্ণ মনোযোগ দিয়ে এসব আইডিয়া নিয়ে কাজ করবো।’

প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবের কাছ থেকে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।

বিমসটেক মহাসচিব প্রধান উপদেষ্টাকে জানান যে, তারা সদস্য দেশগুলোর বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠক আয়োজনের জন্য কাজ করছেন, যা গত ২১ বছরেও অনুষ্ঠিত হয়নি।

প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবকে আরও ভালো ফলাফলের জন্য পরিকল্পিত সভার বার্ষিক ক্যালেন্ডার প্রস্তুত করতে বলেন।

শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে সাতটি সদস্য দেশের নেতারা অংশ নেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রা সম্মেলন শেষে প্রফেসর ইউনূসের কাছে বিমসটেকের সভাপতিত্ব হস্তান্তর করেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
ব্রিকসের মঞ্চে কি গলবে ঢাকা-দিল্লির বরফ, তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
নিরাপদ বঙ্গোপসাগর গড়তে বিমসটেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ
বন্যায় মৃত্যু ৫৬: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে হামলা, বাস্তবায়ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাসীরুদ্দীন
তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে হামলা, বাস্তবায়ন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাসীরুদ্দীন
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান
যুক্তরাষ্ট্র থামার পরও কেন নতুন করে লড়াইয়ে জড়ালো ইরান
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় করা যাবে না: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়
ফিফার অ্যাকশন শুরু, শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনার যেসব খেলোয়াড়