ড. ইউনূসের কাজের প্রশংসা করেছেন মোদি: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৪

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান প্রদর্শন করেন এবং তার কাজের ভূয়সী প্রশংসা করেন। বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় মোদি এই প্রশংসা করেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন। পোস্টে প্রেস সচিব লেখেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদি বলেছেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে।’

তিনি আরও লেখেন, ‘যখন ড. ইউনূস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা আত্মবিশ্বাসী, একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা “শতাব্দীর সেরা বিচার” প্রত্যক্ষ করবো!’

প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্ট

প্রেস সচিব লেখেন, ‘এটি স্পষ্ট যে, ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার ড. ইউনূসকে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তির সঙ্গে নয়।’

প্রেস সচিব শফিকুল আলম আরও লেখেন, ‘ড. ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে “সর্বোত্তম সম্পর্ক” চাই। তবে সেটি হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে।’

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
কী, কেন, কীভাবেপাকিস্তানকে একঘরে করার মোদির কৌশল যেভাবে ‘বুমেরাং’ হলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী