এফডিসিকে লাভজনক করতে সরকার কাজ করছে: তথ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ১৮:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১৮:১৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

বিএফডিসির সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, শুটিং, এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। বিএফডিসির সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে বেশ কিছু সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা  বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন। এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি-সহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
মাহফুজের বয়ানে জুলাই আন্দোলন যেভাবে গণ-অভ্যুত্থানের দিকে মোড় নেয় 
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
মধ্যবিত্ত ছাড়া জুলাই আরেকটা বড় আকারের ‘শাপলা’ হতো: মাহফুজ আলম  
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু