‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৫, ২২:২৭আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ২২:২৭

‘আর্টেমিস’ চুক্তিতে সই করার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে এই অভিনন্দন জানান। মার্কিন পররাষ্ট্র দফতর এবং নাসা আর্টেমিস চুক্তির প্রচার এবং বাস্তবায়নের নেতৃত্ব দিয়ে থাকে। 

বিবৃতিতে বলা হয়, ৮ এপ্রিল ঢাকায় বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে এক অনুষ্ঠানে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম সইকারী দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের উপস্থিতিতে বাংলাদেশ সরকারের পক্ষে আর্টেমিস চুক্তিতে সই করেন।

আঞ্চলিক নিরাপত্তা

বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ ৫০ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব উপভোগ করছে এবং আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ। 

আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর শান্তিপূর্ণভাবে মহাকাশ অনুসন্ধান এবং ব্যবহারের দৃষ্টিভঙ্গি ভাগ করে নেওয়া দেশগুলির একটি ক্রমবর্ধমান জোটে যোগদানের আগ্রহকে প্রতিফলিত করে।

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও সাতটি দেশ দায়িত্বশীল মহাকাশ অনুসন্ধান পরিচালনার জন্য ব্যবহারিক নীতিমালার একটি সেট হিসেবে আর্টেমিস চুক্তি প্রতিষ্ঠা করে। 

বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৫২টি দেশের সঙ্গে যোগ দিচ্ছে, অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলজিয়াম, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চিলি, কলম্বিয়া, সাইপ্রাস প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আইসল্যান্ড, ভারত, ইসরায়েল, ইতালি, জাপান, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, পানামা, পেরু, পোল্যান্ড, কোরিয়া প্রজাতন্ত্র, রোমানিয়া, রুয়ান্ডা, সৌদি আরব, সিঙ্গাপুর, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং উরুগুয়ে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম