টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের আরও অংশগ্রহণ চান বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৫, ১৮:০৫ আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৮:০৫

দেশের সুবিধাবঞ্চিত কোটি পরিবারের পাশে দাঁড়াতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়নোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকার আর্মি গলফ ক্লাবে টিসিবি আয়োজিত ‘ট্রেড উইথ টিসিবি’ শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দুর্বৃত্তায়ন হয়েছিল, টিসিবি তার থেকে মুক্ত ছিল না। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিটকালে তার অনেক প্রমাণ পেয়েছি।

উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয় উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি, পাঁচতলা বাড়ির মালিকের এবং প্রশাসনে কর্মরতদের বাড়িতে ও তিনটি কার্ড দেখতে পেয়েছি।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, সেখান থেকে মনে হয়েছে, মানুষের মনে সরকারের ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের ওপর যে আস্থা সেটা কখনই কাজ করবে না, যদি যোগ্য লোক দেখে প্রতিদিন তার অধিকার হরণ করছে দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তায়ন সামাজিকভাবে সামগ্রিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে।

টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাঙ্খা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই।

এককোটি পরিবারের জন্য সরকার ১২-১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এটার জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করতে চাই এবং একইসঙ্গে এই টাকায় বেশি পণ্য ক্রয় করতে চাই। সে জন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সঙ্গে অংশগ্রহণ দেখতে চাই। এর মধ্যে দিয়ে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে, মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবে।

সামগ্রিক প্রচেষ্টার কারণে গত রমজানে বাজার ব্যবস্থা ভালো ছিল। বাজারের যে উত্তরণ তার জন্য অনেক দফতর-সংস্থা কাজ করেছে। এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও আস্থা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন টিসিবির ডিরেক্টর (কমার্শিয়াল) এস এম শাহীন পারভেজ। প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন ডিরেক্টর (প্রকিউরমেন্ট ও ফিন্যান্স ম্যানেজমেন্ট) মো. আবেদ আলী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বক্তব্য রাখেন টিসিবির অতিরিক্ত পরিচালক আল-আমীন হাওলাদার। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরা অংশ নেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
উত্তরা ফাইন্যান্সে বড় ধাক্কা: চেয়ারম্যান-এমডিসহ একসঙ্গে ৪ পরিচালকের পদত্যাগ
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির