সংস্কারের জন্য অপেক্ষা নয়, ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় থাকবে না। কমিশনের আইনসিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, ‘অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেওয়ার দায়িত্ব ঐকমত্য কমিশনের—এ বিষয়ে ইসি মন্তব্য করতে চায় না। তবে নির্বাচনকে কেন্দ্র করে যা যা করণীয়, তা নিজেদের ক্ষমতার মধ্যে থেকেই প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন।’

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান