পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন ড. ইউনূস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:০৭

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) রোমের স্থানীয় সময় দুপুর সোয়া ২টায় তিনি সেখানে পৌঁছান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এর আগে কাতারের স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে দোহা ত্যাগ করেন। 

কাতারের চিফ অব প্রটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু ভ্যাটিকানের উদ্দেশে রওনা হওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

জানা গেছে, রোমে পৌঁছনোর এক ঘণ্টা পরে শুক্রবার বেলা সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

ভ্যাটিক্যান সিটির জেনারেল অ্যামিনেন্স কার্ডিনাল মাউরো গামবেটি সেন্ট পিটার স্কয়ারে প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টা আবারও সেন্ট পিটার স্কয়ারে যাবেন পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে।

প্রধান উপদেষ্টা রবিবার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর ত্যাগ করবেন। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে তার।

/এসও/ইউএস/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী