কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৫, ১৬:০৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:২০

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে করে শিক্ষকরা এবার থেকে কর্মচারীদের সমান উৎসব ভাতা পাবেন।

শনিবার (২৬ এপ্রিল) আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পান বেতনের ২৫ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীরা উৎসব ভাতা পান ৫০ শতাংশ। ২০০৪ সালের ২২ জানুয়ারির অফিস আদেশে শিক্ষকরা এই বৈষম্যের শিকার হন। কিন্তু দীর্ঘ দিনেও এই বৈষম্য দূর হয়নি।

২০২৪ সালের ২৯ জানুয়ারি ‘স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ’র এক সভায় বিগত সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল বৈষম্য দূর করে শিক্ষক-কর্মচারী সবার উৎসব ভাতা বাড়োনোর কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।

তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশ করার কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে ঈদ বোনাস পেয়ে থাকেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার সিদ্ধান্ত নিলো অন্তর্বর্তীকালীন সরকার।’

ঈদুল আজহার আগে যদি শিক্ষকরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান তাহলে কর্মচারীদের সঙ্গে শিক্ষকদের এই বৈষম্য দূর হবে।

/এসএমএ/এমকেএইচ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের