শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিশার অভিনয় প্রসঙ্গে যা বললেন ফারুকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ১৭:৪৮ আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৮:৪১

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা কোন পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় করেছিলেন, সে বিষয়ে তিনিই ভালোভাবে উত্তর দিতে পারবেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক উপদেষ্টার কাছে জানতে চান, বঙ্গবন্ধুর বায়োপিকে তিশার অভিনয়ের সিদ্ধান্ত ভুল ছিল বলে তিনি এখন মনে করেন কিনা? উত্তরে ফারুকী বলেন, ‘আমাদের (তিশা-ফারুকী) দাম্পত্য জীবনের নীতি হলো– আমরা দুজনেই পেশাগত জীবনে সম্পূর্ণ স্বাধীন।’

পালটা প্রশ্ন রেখে ফারুকী বলেন, ‘আপনি কি মনে করেন আমরা এমন সমাজে বাস করছি, যেখানে স্ত্রী তার পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে বা আমি পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে আমার স্ত্রীর অনুমতি নেবো? আমি তা মনে করি না।’

তিনি বলেন, ‘তিশা তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়। সে ওটার উত্তর দিতে পারবে– কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা (বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয়) করতে হয়েছে। এখানে আমার ভুল করার কী আছে, আমি বুঝতে পারছি না।’

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
চেহারার মিলে অনেকেই তিশাকে কনকচাঁপার মেয়ে ভাবেন, যা বললেন সংগীতশিল্পী
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী   কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বাইনারি নতুনভাবে দেখার সময় এসেছে: ফারুকী 
সর্বশেষ খবর
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
মাত্র ১২ মিনিটে গুজরাটে ৮ কোটি রুপির স্বর্ণ গায়েব
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
‘আজ আমার বাড়ির সামনে এত ক্যামেরা’, হামলার শিকার অভিনেতার ক্ষোভ
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারির মাধ্যমে: গণপূর্তমন্ত্রী 
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধনে বিরোধী দল না এলে বিতর্কের সুযোগ থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না