পরিবেশ রক্ষায় তরুণদের আরও সক্রিয় হতে হবে: পরিবেশ উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মে ২০২৫, ২২:৪৮ আপডেট : ১৯ মে ২০২৫, ২২:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ শুধু সরকারের কাজ নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। তরুণরা যদি সচেতন হয়, তাহলেই গড়ে উঠবে দূষণমুক্ত বাংলাদেশ।

সোমবার (১৯ মে) নাটোর সার্কিট হাউজে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পবর্জ্য আমাদের পরিবেশের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

মতবিনিময় সভায় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও পরিবেশকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা জানান এবং বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

উপদেষ্টা তাদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, তরুণদের পরিবেশ আন্দোলনে যুক্ত হতে হবে। কারণ আজকের সচেতন সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করবে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
৮ পৌরসভার একটিতেও নেই ভাগাড়, বর্জ্য ফেলা হয় যেখানে-সেখানে
কাঁকড়ায় মাইক্রোপ্লাস্টিক, মাছে বিষাক্ত সিসা: কে বাঁচাবে সুন্দরবন?
সর্বশেষ খবর
‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?
‘পরবর্তী ওবামা’ কে এই জন অসফ?
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণ করতে চাই: প্রধানমন্ত্রী
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা