‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৮:৩১আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৮:৩১

আওয়ামী লীগের বড় পদভুক্ত নেতা, জেলা কমিটিসহ দলের সদস্যরা যেন আগামী নির্বাচনে স্বতন্ত্র বা অন্য দলের হয়ে অংশগ্রহণ করতে না পারে নির্বাচন কমিশনের (ইসি) কাছে সেই দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সোমবার (৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে, বিকাল ৩টার দিকে এনডিএম এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংসদীয় আসন পুনবিন্যাস, নির্বাচনী আচরণবিধি, প্রার্থীর অযোগ্যতা ও নির্বাচনের পরিবেশ সৃষ্টিসহ চারটি প্রস্তাব তুলে ধরে এনডিএম নেতারা। এ সময় নির্বাচনি ব্যয়সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করার জন্য সিইসির কাছে প্রস্তাব দিয়েছে এনডিএম।

ববি হাজ্জাজ বলেন, ‘অন্তরর্বর্তী সরকার যদি আইন পাশ করে প্রজ্ঞাপন জারি করে, আইনের পরিভাষা মানতে হবে, লেটার অব দ্য ল মেইনটইন হতে হবে। নিবন্ধন স্থগিত, যতক্ষণ পর্যন্ত স্থগিতাদেশ না উঠানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আ. লীগ নির্বাচন করতে পারবে না।’

তিনি বলেন, ‘কথার কথা, নভেম্বরে যদি ইসি তফছিল ঘোষণা করে এবং সরকার একইসঙ্গে যদি স্থগিতাদেশ তুলে নেওয়ার ঘোষণা দেয়, তখন আ. লীগের নির্বাচনে অংশ নিয়ে কথা উঠতে পারে।’

নির্বাচনি ব্যয়ের সঙ্গে কালো টাকার একটা প্রভাব থাকে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ববি হাজ্জাজ বলেন, ‘এই ব্যয়সীমা যখন নির্ধারিত হয়েছিল, তখন মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতার এক রকম ছিল। এখনকার পরিস্থিতি ভিন্ন।’

ববি হাজ্জাজ বলেন, ‘লাখ টাকায় আসলে নির্বাচনি খরচ কেউ সীমিত রাখেন না। এটা কোটি টাকায় চলে যায়। এখানে বাস্তবিক একটা খরচ নির্ধারিত না। মিথ্যাচারের আশ্রয় নিতে প্রার্থীদের আসলে জোর করা হয়।’

নির্বাচনে পোস্টার থাকছে না, বিলবোর্ড ও ব্যানারের মতো বিষয়গুলো যুক্ত হওয়াতে নির্বাচনি ব্যয় বাড়বে কিনা প্রশ্নে এনডিএম চেয়ারম্যান বলেন, ‘বিলবোর্ড যদি প্রার্থীকে ভাড়া করতে হয় তাহলে ৪০ লাখ টাকা নির্বাচনে ব্যয় দিয়ে সম্ভব হবে না। এটা বাস্তব। নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন জানিয়েছি, যাতে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে প্রার্থীদের বিলবোর্ডের ব্যবস্থা করে।’

/এএজে/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?