অবৈধভাবে পালিত ১৮টি সিংহ জব্দ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ২৩:০১আপডেট : ০৭ জুলাই ২০২৫, ২৩:০১

বাঘ-সিংহ অবৈধভাবে পোষার বিরুদ্ধে অভিযানে নেমেছে পাকিস্তান সরকার। সোমবার (৭ জুলাই) কর্তৃপক্ষ জানায়, অভিযানের অংশ হিসেবে দেশটির পাঞ্জাব প্রদেশে এক ব্যক্তির মালিকানায় থাকা ১৮টি সিংহ স্থানীয় সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রাদেশিক বন্যপ্রাণী ও উদ্যান অধিদফতরের মহাসচিব মুবিন এলাহি বলেছেন, লাহোরের একটি বাড়িতে অনুমতি ছাড়া সিংহগুলোকে রাখা হয়েছিল। এগুলোকে জব্দ করে সাফারি পার্কে পাঠানো হয়েছে এবং মালিককে আটক করা হয়েছে।

ওই ব্যক্তির বাড়ি থেকে সম্প্রতি একটি সিংহ বেরিয়ে পড়ে। অনভ্যস্ত পরিবেশে থাকা প্রাণীটি লোকালয়ে প্রবেশ করে এক নারী ও দুই শিশুকে আক্রমণ করে বসে। অবশ্য তাদের কারও আঘাতই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিতে বৃহৎ প্রাণী বাড়িতে রাখা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে অনুমোদন ছাড়া এসব প্রাণী রাখার শাস্তি সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওই বাড়ি থেকে ১৮টি সিংহ জব্দ করার সঙ্গে আরও ৩৮টি বাঘ ও সিংহ খামারে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

এলাহি জানিয়েছেন, পাঞ্জাবে বাড়ি ও খামার মিলিয়ে অন্তত ৫৮৪টি বাঘ-সিংহ রয়েছে বলে তাদের কাছে খবর রয়েছে। আমি এমন অনেক লোককে চিনি যারা সিংহকে শুধু প্রতিপত্তির প্রতীক হিসেবে পোষে।

তিনি নিজেও এক সময় একটি সিংহ পোষার কথা বলেন, যা পরে তার ভাতিজার ওপর হামলা করলে বিক্রি করে দেন।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের