জাপানের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উঠলো: প্রেস সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৭:৩৫আপডেট : ৩০ মে ২০২৫, ১৭:৩৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আজ জাপানের সঙ্গে আমাদের যে বিদ্যমান সম্পর্ক, এটা এক নতুন উচ্চতায় উঠলো। এক অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান হলো, এর পরপর জাপান আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ একটি মিটিং হলো। জাপান থেকে বাংলাদেশ ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার পাচ্ছে। ফলে আমরা যে অর্থনীতিক পুনুরুদ্ধারের মধ্যে আছি, তাতে এটি আমাদের সহায়তা করবে।’

শুক্রবার (৩০ মে) টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আর অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে, জাপান বাংলাদেশের সঙ্গে আরও নিবিড় বন্ধুত্ব করতে চায়। জাপান বাংলাদেশ নৌবাহিনীকে পাঁচটি টহল বোট দিচ্ছে। বৈঠকে ৬টি সমঝোতা স্বারকও সই হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রিক সাইকেল ফ্যাক্টরি স্থাপনের। জাপান বলছে, তারা বাংলাদেশকে সর্বত্র সহায়তা করবে। আমাদের নির্বাচনি কাজেও জাপান সহায়তা করবে। এখানে কিছু কিছু ইস্যু আছে, সেখানে আমরা সহায়তা চেয়েছি। তারা জানিয়েছে যে, তারা আমাদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। তিনি প্রবাসীদের কাছ থেকে অনেক বক্তব্য শুনলেন। অনেকে তাকে লিখিতভাবেও জানিয়েছেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের