খালেদা জিয়ার সঙ্গে উপদেষ্টা আদিলুর ও গণপূর্তের সচিবের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ০০:৩৮আপডেট : ০৫ জুন ২০২৫, ০০:৫২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম।

বুধবার (৪ জুন) রাত নয়টার দিকে গুলশানের ফিরোজায় দেখা করেন তারা। এদিন মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপার্সন ব্যক্তিগত চিকিৎসক ও স্হায়ী কমিটি সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে অবহিত করছি।

দলীয় একটি সূত্র জানায়, খালেদা জিয়া ভাড়াকৃত বাসা ফিরোজার পাশে একটি বাড়ির নামজারির কাগজপত্র দিতে যান সরকারের দায়িত্বপ্রাপ্তরা। তার হাতে তা বাড়ির নামজারির কাড়জপত্র তুলে দেওয়া হয়। তবে এ বিষয়টি নিয়ে কোনও দায়িত্বশীল উদ্ধৃত হতে রাজি হননি।

শায়রুল কবির বলেন, ‘তারা চেয়ারপার্সনের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন।’

/এসটিএস/এস/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান