পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২৫, ১৪:১৪আপডেট : ০৫ জুন ২০২৫, ১৪:১৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোরবানির পশুর হাটে উইন উইন পরিস্থিতি দরকার। যাতে ক্রেতা-বিক্রেতা সবাই খুশি থাকে। তবে আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত ক্রেতারা বেশি খুশি বিক্রেতার চেয়ে। তাছাড়া এবার দুর্নীতিবাজরা না থাকায় বড় গরু বিক্রি হচ্ছে কম।’ 

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর কাফরুল থানা ও মিরপুর পিওএম (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোরবানির পশুর গাড়ির কারণে চন্দ্রা এলাকায় যানজট একটু বেশি। তবে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। আইজিপি নিজেই এসব তদারকি করছেন।’

এর আগে সকালে তিনি গাবতলী গরুর হাট পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আগে দুর্নীতির টাকা ছিল। এখন তো সেই দুর্নীতিবাজরা নাই। দুর্নীতির টাকাও নাই। সে জন্য বড় গরুর ক্রেতা কম।’

আরেক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।’

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করছেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম