আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুন ২০২৫, ২০:২৪আপডেট : ০৭ জুন ২০২৫, ২০:২৪

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। শনিবার (৭ জুন) দিনভর তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান জানান, শনিবার (৭ জুন) দুপুরে প্রথমে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। এরপর উপদেষ্টা পর্যায়ক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) ও বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাদের খোঁজখবর নেন ও ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন ফোর্সের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। উপদেষ্টা সবশেষে বাংলাদেশ কোস্টগার্ডে উপস্থিত হয়ে প্রীতিভোজ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শেষ হয়।

এসময় উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীসহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি