৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৯:৩৭আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:৩৭

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন ৪৪টি পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে (পুরাতন ভবন) ভার্চুয়ালি তিনি এসব লাইব্রেরি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি নির্মাণে প্রতিটিতে ৫৩ লাখ টাকা করে সর্বমোট ২৩ কোটি ৩২ লাখ টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে বরাদ্দ দেওয়া হয়।

উপদেষ্টা আরও বলেন, যেসব উপজেলায় শিক্ষার হার এবং দারিদ্রের হার কম সেসব এলাকা (বিশেষত উত্তরবঙ্গ) বিবেচনায় এনে মানসম্মত লাইব্রেরি নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষার্থীদের আকৃষ্ট এবং জ্ঞান চর্চায় উৎসাহিত করতে লাইব্রেরি নির্মাণশৈলী, পরিবেশ এবং ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ লাইব্রেরি নির্মাণের এই কার্যক্রমের জন্য স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠান শেষে লাইব্রেরি নির্মাণে উপজেলা বাছাই সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনা কিংবা প্রতিহিংসার বশবর্তী না হয়ে প্রকৃতপক্ষে বঞ্চিত এলাকাগুলোতে বাজেটের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়েছে এবং লাইব্রেরি নির্মাণেও সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।

দক্ষিণ সিটি করপোরেশন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, নগর ভবন বন্ধের বিষয়ে সরকার যথেষ্ট ধৈর্য ও আন্তরিকার পরিচয় দিয়েছে। কিন্তু নাগরিক সেবা প্রায় ৩০-৪০ শতাংশ কমে গেছে। এসব বিষয়ে যেকোনও সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সম্মিলিতভাবে নেবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। এছাড়াও ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী