শেখ হাসিনা ও বিতর্কিত ৩ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইসিতে বিএনপির অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২৫, ১২:২৯আপডেট : ২২ জুন ২০২৫, ১২:২৯

বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে অনিয়ম করার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়েছে বিএনপি।

রবিবার (২২ জুন) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন।

সালাহউদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিবসহ ১৯ জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে এ অভিযোগ দিয়েছে বিএনপি। একইসঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা তারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবে। 

তিনি বলেন, প্রতিটা জেলার বিষয়েও আমরা অভিযোগে উল্লেখ করেছি। ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, কমিশনার; এদের নাম আমরা উল্লেখ করিনি। কিন্তু তাদের বিরুদ্ধের মামলা করা হবে।

তিনি আরও বলেন, ২০১৮ আমি বিএনপির পক্ষ থেকে অভিযোগ দিতে ১৭ বার নির্বাচন কমিশনে এসেছি। কিন্তু আমাকে সাতবার না আটবার ঢুকতে দেওয়া হয়েছে। বাকি সময় ঢুকতে দেয়নি। ওই সময়ে যে অভিযোগ করা হয়েছিল, সেটার কপি আজকে আবার প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। উনি (প্রধান নির্বাচন কমিশনার) আমাদের কপিগুলো রিসিভ করে নিয়েছেন। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আইনি ব্যবস্থা আছে সেটা তিনি করবেন।

এসময় বিএনপির এই নেতা বলেন, যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি অপরাধ করেছেন, এই কারণে আমরা তাদের বিরুদ্ধে আজই শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করবো।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের