আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৫, ১৮:৩১আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:৫৫

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার। রবিবার (২২ জুন) দুপুরে তাদের ৮ সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে। তবে বৈঠক করে এসে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, তারা এই বৈঠকে পুরোপুরি অসন্তষ্ট। যেহেতু বৈঠকটি পরিপূর্ণ হয়নি তাই দাবি আদায়ে আমরণ অনশনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। দাবির বিষয়ে আলাপ করতে সন্ধ্যায় তাদের  সঙ্গে বৈঠকে বসবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছগীর তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের কথা বলে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে আমরা কারও সাক্ষাৎ পাইনি। যার সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি তার পরিচয় দিয়েছেন পশ্চিম এশিয়া উইংয়ের মহাপরিচালক। আমরা তার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট হইনি। এজন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য এখন এই জায়গায় অনশনে বসবো।’

এরপর তিনি জানান, সন্ধ্যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক হওয়ার কথা আছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
মাইলস্টোনে বিমান দুর্ঘটনাড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের