ইরান থেকে প্রত্যাবাসনে আগ্রহী প্রথম গ্রুপকে আগামী সপ্তাহে দেশে আনার চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুন ২০২৫, ২১:০৯আপডেট : ২২ জুন ২০২৫, ২১:০৯

ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। ইরানের পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করছে, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছে। পর্যায়ক্রমে অন্যদেরও ফেরত আসার প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে মর্মে আশা করা যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। 

রবিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরিপ্রেক্ষিতে দেশের প্রত্যাবর্তনে আগ্রহী সব বাংলাদেশি নাগরিককে তাদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা যাচ্ছে। 

এ বিষয়ে বাংলাদেশিরা এবং বাংলাদেশে তাদের স্বজনরা প্রয়োজনে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হট লাইনগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারবেন। 

বাংলাদেশ দূতাবাস, তেহরান: হটলাইন নম্বর +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫

পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: হটলাইন নম্বর +৮৮০১৭১২০১২৮৪৭

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের