কাতারে বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ২৩:৪৫আপডেট : ২৪ জুন ২০২৫, ২৩:৪৫

কাতারে বাংলাদেশি নাগরিকদের ওই দেশের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনও ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। গত সোমবার (২৩ জুন) কাতারে মার্কিন ঘাটিতে ইরানের হামলার পরিপ্রেক্ষিতে এই অনুরোধ জানায় দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশি নাগরিকদের কাতারের প্রচলিত আইনকে সম্মান জানিয়ে গতকাল সংগঠিত ঘটনাসহ কাতারের স্বার্থ ও প্রচলিত আইন বিরোধী যেকোনও ঘটনার ছবি, ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার ও আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ করা হল। এছাড়াও সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য এই সংক্রান্ত ভিডিও, ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের জন্য অনুরোধ করা হচ্ছে।’

প্রসঙ্গত, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী— সরকার অনুমোদিত ছাড়া অন্যকোনও ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ‘গত সোমবার (২৩ জুন) কাতারে সংঘটিত উদ্ভূত পরিস্থিতিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত সব বাংলাদেশি নাগরিক ও তাদের পরিবারকে সার্বিক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস প্রদান করছে। যদিও ঘটনা পরবর্তী কাতার সরকারের বিবৃতি অনুযায়ী, পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের উদ্বিগ্ন না হয়ে সতর্কতা, শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের