বৃহস্পতিবারের মধ্যে তেহরানে ফিরবেন বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ১৮:৩৪আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:৩৪

প্রায় দুই সপ্তাহের হামলা-পাল্টা হামলার পর মঙ্গলবার ভোর থেকে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এরপর থেকে কিছুটা স্বাভাবিক হয়ে আসছে তেহরানের পরিস্থিতি। আশা করা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যে ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী তেহরানে ফিরে যাবেন।

বুধবার (২৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

এ বিষয়ে একটি কূটনৈতিক সূত্র জানায় যে ইসরায়েলি হামলায় তেহরানের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে বোমাবর্ষণের কারণে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হয় এবং রাষ্ট্রদূত ও দূতাবাসের সবাইকে পরিবারসহ নিরাপদ জায়গায় সরে যেতে হয়। পরিস্থিতি এ ধরনের থাকলে আশা করা যায় বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রদূত তেহরানে ফিরে যাবেন।

আরেকটি কূটনৈতিক সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দূতাবাসের কার্যক্রম থেমে থাকেনি। সীমাবদ্ধতার মধ্যে রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশিদের সেবা ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এখন দূতাবাসের পক্ষ থেকে তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এরমধ্যে বাংলাদেশিদের সরিয়ে নিয়ে আসার পরিকল্পনাও চলমান থাকবে।

তিনি জানান, পরিস্থিতি উন্নতি হলে অনেক বাংলাদেশি হয়তো ফেরত আসতে চাইবে না। তবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি আছে। যারাই ফিরতে চাইবে, তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হবে। এরজন্য পাকিস্তান বা তুরস্ক সীমান্ত দিয়ে ফেরত আনা হতে পারে। তবে, বিমান চলাচল আবার শুরু হলে সরাসরি আকাশপথে বাংলাদেশিদের ফেরত পাঠানো সম্ভব হবে।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী