মেটাকে মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৫, ২২:১৪আপডেট : ২৫ জুন ২০২৫, ২২:২৪

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সামাজিক সম্প্রীতি বিঘ্নিত করে এবং ঘৃণা ছড়ায়—এমন মিথ্যা তথ্য প্রতিরোধের একটি কার্যকর উপায় খুঁজে বের করার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী মেটার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা (মিথ্যা তথ্য) একটা বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াইয়ের পথ খুঁজে বের করতে হবে।’

বুধবার (২৫ জুন) মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং সরকারি নীতি ব্যবস্থাপক রুজান সারোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। কিছু লোক ইচ্ছাকৃত এটি করে।’

মিলনার জানান, তারা মিথ্যা তথ্য মোকাবিলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে, বিশেষ করে আগামী বছরের আসন্ন সাধারণ নির্বাচনের আগে যুক্ত হতে প্রস্তুত ছিলেন এবং গত কয়েক দিনে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষ এবং অধিকারকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে বাংলাদেশের জন্য আমাদের একটি নিবেদিত টিম রয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘মেটা প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে ফেসবুকের ব্যবসায়ের প্রবৃদ্ধিকে উৎসাহিত করার সম্ভাবনা রয়েছে, তবে একই সময়ে তারা সম্ভাব্য বিপজ্জনক হতে পারে—যদি নৈতিক মান বজায় না রাখে।’

সভায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব।

তৈয়ব মেটাকে বাংলা ভাষার দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। কারণ মেটা এলএলএম এআই ইংরেজি ভাষার ওপর অনেকটাই নির্ভরশীল, যা সহায়ক নয়।

মঙ্গলবার (২৪ জুন) মেটা কর্মকর্তারা আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক গবেষণার কথা উল্লেখ করে বাংলা ভাষায় বাংলা এলএলএম এবং এআইভিত্তিক সেন্টিমেন্ট বিশ্লেষণে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভুয়া খবর এবং তথ্য মোকাবিলায় মানব পর্যালোচকের সংখ্যা বাড়ানোর আহ্বান জানানো হয়।

স্থানীয় ভাষা, সংস্কৃতি ও সংবেদনশীলতা সম্পর্কে গভীর ধারণা রয়েছে—এমন আরও বাংলাদেশি কনটেন্ট রিভিউয়ার নিয়োগের মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ডের প্রয়োগ জোরদার করার আহ্বান জানিয়েছে আইসিটি বিভাগ। এছাড়া, সেবার দক্ষতা বাড়াতে, ব্যান্ডউইথ অপটিমাইজ করতে এবং পার্সোনালি আইডেন্টিফায়েবল ইনফরমেশন (পিআইআই) সুরক্ষিত রাখতে মেটাকে দেশের মধ্যে ক্যাশ সার্ভার এবং এজ রাউটার স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবারের বৈঠকে উপস্থিত বাংলাদেশ পুলিশ, বিটিআরসির প্রতিনিধিরা নাগরিক সুরক্ষা রক্ষায় ক্ষতিকারক পোস্ট সরিয়ে ফেলার প্রক্রিয়াকরণের সময় আরও উন্নত করার জন্য মেটার প্রতি আহ্বান জানিয়েছেন।

পুলিশ হুমকি ও অপরাধ শনাক্ত করা, ভুল তথ্য বা মিথ্যা তথ্য সতর্কতা, জনতার সহিংসতা সতর্কতা এবং আত্মহত্যার সতর্কতা উসকে দেওয়ার ক্ষেত্রে একটি সক্রিয় এবং দ্রুত প্রতিক্রিয়ায় মেটার সহযোগিতা চেয়েছে।

 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
মেটার পেইড সাবস্ক্রিপশন: কীভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ থেকে আয় করবেন?
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী