ইরান থেকে পাকিস্তান হয়ে দেশে ফিরছেন ২৬ বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:৫৭আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:৪৭

তেহরান থেকে ২৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করে বলেন, আজ বৃহস্পতিবারের (২৬ জুন) মধ্যে তারা পাকিস্তান সীমান্তে পৌঁছে যাবেন।
 
বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজকের (বৃহ্স্পতিবার) দিনের মধ্যে ২৬ জন পাকিস্তান সীমানার মধ্যে পৌঁছাবেন। সেখান থেকে পাকিস্তান সরকার তাদের করাচিতে নিয়ে যাবে। সেখান থেকে তারা দেশে ফিরে আসতে পারবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তুরস্কের মাধ্যমে কিছু করা যায় কিনা, সেটি আমরা দেখছি। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে হুট করে আবার শুরু হবে; কাজেই– আমি অন্তত এক-দুজনের কথা জানি, যাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল, তারাই এখন আসতে চাইছেন না।’

‘প্রকৃতপক্ষে যখন যুদ্ধ চলছিল, তখন মিশনের সঙ্গে অনেকের কথা হয়েছে, যারা কিছুটা দূরে ছিলেন এবং তারা আসতে আগ্রহী ছিলেন না’, বলেও জানান তিনি। 

পররাষ্ট্র মন্ত্রণালয় মূল ফোকাস বা মূল ফোকাল পয়েন্ট নয়– এ ধরনের সমালোচনা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়ে আমি কোনও কথা বলবো না। আমি যদি এখন একটি কথা বলি, আরেকটি বিতর্ক তৈরি হবে। এর প্রয়োজন নেই।’

রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। তার বর্তমান স্ট্যাটাস কী, জানতে চাইলে তিনি বলেন, ‘উনি এখানে এই পদে যোগ দেননি। এটুকু আমি বলতে পারি।’

তার নিয়োগ বাতিল হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটুকু বললাম, এটি বর্তমান অবস্থা।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে